1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ার বকশিগঞ্জ মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের আয়োজনে  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
২৯/০৮/২৬ ইং (শনিবার) বিকেলে বকসগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনার আয়োজন করে মানবতার দিশারী যুব ফাউন্ডেশন।
 আমেরিকান প্রবাসী ও রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ -এর প্রতিষ্ঠাতা মো : মেহেরুজ্জামান জেপলিন এর পৃষ্ঠপোশকতায়, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  জামান মাহমুদ কাচুর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী ও পাকুড়িয়া শরীফ সততা সমবায় সমিতির সভাপতি মোহাম্মাদ আলী মিন্টু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের উপ- প্রকৌশলী (সিভিল) মো : আবুল বাশার ( রায়হন) এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টোনমেন্ট বোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক মো হযরত আলী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানবতার দিশারী ফাউন্ডেশনের আয়োজনে যারা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তাদের সংবর্ধনার আয়োজন করেছেন। আজকের এই আয়োজনকে মনে রেখে সামনের দিনগুলোতে সাফল্যের ধারা অব্যহত রেখে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
শুধু ভালো ফলাফলই একজন প্রতিষ্ঠিত মানুষ তৈরী করতে পারে না এর জন্য মানবিক গুনাবলি সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পরিশেষে কৃতি শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা গঙ্গাচড়াকে নতুন করে পরিচিত করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )