পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এই প্রক্রিয়ায় খাবারে থাকা ভিটামিন ও প্রোটিনের গঠন ভেঙে গিয়ে গুণ নষ্ট হয়ে যায়। এছাড়া বারবার রি-হিট করার ফলে খাবারে কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে, যা নিয়মিত শরীরে প্রবেশ করলে প্রদাহ, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অ্যানিমিয়া এবং অস্টিওপোরেসিসের মতো বিভিন্ন শারীরিক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রান্না করা খাবার সর্বোচ্চ ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ফ্রিজে রাখা নিরাপদ। তবে এর চেয়ে বেশি দিন বা নিয়মিত ফ্রিজে রাখা খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।
খাবার ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মাইক্রোওভেনে গরম না করে, কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে তারপর গরম করা উচিত। মাঝেমধ্যে এমন খাবার খাওয়া ক্ষতিকর না হলেও, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন তাজা রান্না করা খাবার খাওয়া অত্যন্ত জরুরি।

























