1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় যথাযোগ্য আয়োজনে  আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় যথাযোগ্য আয়োজনে  আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন দেখেছেন
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গঙ্গাচড়ার আয়োজনে এবং তালুকভূবন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হয়।
আয়োজনের শুরুতেই  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রবীণ ব্যক্তি , বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। অফিসার্স  কল্যাণ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলচনা সভায় প্রধান অতিথি হিসবে ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সহকারী কমিশনার (ভূমি), গংগাচড়া মো : হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রাসরুটের চেয়ারম্যান মোঃ জহুরুল হক বুলবুল , শেয়ার ফাউন্ডেশনের মোঃ চাঁদ মিয়া, নির্বাহী পরিচালক, দুঃস্থ উন্নয়ন সংস্থা; মোঃ আখলাক হোসেন গংগাচড়া; মোঃ শফিকুল ইসলাম চান সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি, গংগাচড়া। মোঃ সাজু আহমেদ লাল, সভাপতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গংগাচড়া উপজেলা শাখা  সদস্য-সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। দীর্ঘ জীবন যেন সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, সে জন্য প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা ও সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ২০২৬ সালে দিবসটির ৩৬তম বছর পূর্ণ হয়েছে।বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )