


রংপুরের তারাগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে
উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল, মিজান, আহ্বায়ক সদস্য মাসুদ, মেজবা, মাসুম ও আল-আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন তারা। বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে তারাগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে কর্মসূচি শেষ করা হয়।