1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ধানখেতে কীটনাশক স্প্রে করে পুড়েছে কৃষকের কপাল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

পীরগঞ্জে ধানখেতে কীটনাশক স্প্রে করে পুড়েছে কৃষকের কপাল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছাদমন কীটনাশক ছিটিয়ে প্রায় তিন লাখ টাকার ২ একর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার ১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রহমান।
অভিযোগে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী দাবি, বিরোধপূর্ণ জমিটি তিনি ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে আবদুর রহমান উল্লেখ করেন, চলতি মৌসুমে ওই জমিতে তাঁরা আমন ধান রোপণের পাশাপাশি মাসকলাই (মাসকালাই) বপন করেন। ফসলের পরিচর্যাও চলছিল।
গত ১০ অক্টোবর রাতে অভিযুক্ত ১৬ জন দলবদ্ধ হয়ে স্প্রে মেশিন দিয়ে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আশিকুর রহমানের নির্দেশে অন্যরা স্প্রে মেশিন দিয়ে ধানখেতে আগাছানাশক প্রয়োগ করেন। আবদুর রহমানের দাবি, রাসায়নিক প্রয়োগের ফলে তাঁর ও তাঁর ওয়ারিশদের চাষ করা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক মিয়া বলেন, প্রায় ২ একর (২ শত শতক) জমিতে ধান রোপন করার পর এরকম ক্ষতিসাধন করেছে গভীর রাতে।
তবে আব্দুর রহমানদের অনেক ক্ষতি হয়েছে। আমরা গ্রামবাসি চাই তদন্ত করে দোষিদের শাস্তি আওতায় আনা হোক। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা।
অভিযুক্ত শফিকুল ইসলাম ও রাজু মিয়া বলেন, আমাদের জমিতে আমরা কেন স্প্রে করব? কে বা কারা স্প্রে করেছে, সেটি জানি না।
উপসহকারী কৃষি কর্মকর্তা ওলি আহাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রনোদনার আওতায় আনা হবে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )