1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‎তারাগঞ্জে বিএনপির ইকরচালী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

‎তারাগঞ্জে বিএনপির ইকরচালী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

‎’ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার ১নং ইকরচালী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক।

‎ইকরচালী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাস মিন্টু,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জাহিনুর নেতাকর্মী উক্ত পরিদর্শনে অংশগ্রহন করেন।

‎মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় তিনি ইকরচালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ওই সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।

‎মণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
‎• মোবারক হোসেন মাইবর (সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি)
‎• আব্দুল কাদের (সাধারণ সম্পাদক, ১নং ওর্য়াড বিএনপি)
‎• মোঃ রিয়াজ আহমেদ আয়নাল (সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ তারাজুল ইসলাম (সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ মাহফুজ আমিন (সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ হামিদুল ইসলাম (সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ রশিদুল ইসলাম (সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ হযরত বেলাল (সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ মনতাজুল ইসলাম কোনা (সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি)
‎• মনোয়ার হোসেন (সদস্য, ইকরচালী ইউনিয়ন বিএনপি)
‎• রফিকুল ইসলাম (সদস্য, ইকরচালী ইউনিয়ন বিএনপি)
‎• আনোয়ার হোসেন (সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি)
‎• মোঃ রোকন ইসলাম (সদস্য, ইকরচালী ইউনিয়ন বিএনপি)
‎এছাড়াও স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। উৎসবের দিনগুলোতে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )