1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেরা সংগঠক সম্মাননা পেলেন দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সেরা সংগঠক সম্মাননা পেলেন দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ জন দেখেছেন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত গত বুধবার বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, দুই বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক উপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন সেরা সংগঠক সাংবাদিক আসাদুজ্জানের হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এ সম্মেলন ও সেরা সংগঠক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কন্ঠ পত্রিকার সহ-সম্পাদক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আল মামুন।
এতে আরো বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও দৈনিক সমকাল পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
বসুন্ধরা শুভ সংঘের ওই সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বসুন্ধরা শুভ সংঘের তিন শতাধিক বন্ধু অংশ নেন।
সম্মেলনের আলোচনা পর্ব শেষে সেরা সংগঠক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এতে সাংবাদিক  আসাদুজ্জামানকে বসুন্ধরা শুভ সংঘ গংগাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে ওই সেরা সংগঠক হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়েছে। মূলতঃ সংগঠনের কার্যক্রমে অসামান্য অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, আসাদুজ্জামান বসুন্ধরা গ্রপের পত্রিকা দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালের কণ্ঠে ২০১৬সাল থেকে কর্মরত রয়েছেন। সেই সঙ্গে বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের গংগাচড়া  উপজেলা শাখার সভাপতি হিসেবে অত্যন্ত ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে তাঁর ওপর দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )