1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৬০ বোতল ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৬০ বোতল ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলের বিকল্প ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তিন নারী মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৫), সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (৩০) ও মোছাঃ রেনুকা বেগম (৫৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, গ্রেফতার তিন নারী মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )