1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ঘূর্ণিঝড় ‘দানা'র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি, দমকা বাতাস আমন খেতে ক্ষতির শঙ্কা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি, দমকা বাতাস আমন খেতে ক্ষতির শঙ্কা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা বাতাস দেখা দিয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। সাথে হালকা ও মাঝারি দমকা বাতাস কিছু কিছু এলাকায় বেশ কিছু আমন খেতে হেলে পড়েছে।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের দেখা নেই এ জনপদে। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির সাথে হালকা ও মাঝারি দমকা বাতাস রয়েছে। দমকা বাতাসে আমন খেতের সামান্য ক্ষতি দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে আজকালের মধ্যে যদি বড় ধরনের বৃষ্টিপাত ও দমকা বাতাস দেখা দেয় তাহলে এ অঞ্চলে আদা পাকা আমান ক্ষেতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
গুড়ি বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। মেঘাচ্ছন্ন আকাশ দেখে জরুরী প্রয়োজনে অনেকে ঘর থেকে বের হলে গুড়ি গুড়ি  বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়েন। আবার কেউ কেউ বৃষ্টিতে আটকে পড়েন বিভিন্ন স্থানে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে সাধারণ মানুষের। আকাশে বেশ মেঘ রয়েছে। ফলে থেমে থেমে বৃষ্টি চলছে। সব চেয়ে বিড়ম্বনার পড়েছেন দিনমজুর, শ্রমিকরাও।
কুরুষাফেরুষা এলাকায় কৃষক শৈলান চন্দ্র রায় জানান, সকালে দমকা বাতাসে আমন খেতের কিছু অংশ হেলে মাটিতে পড়ে যায়। তিনি আরও জানান, তার এলাকায় সামান্য কিছু আমন খেত বাতাসে হেলে পড়েছে। এখনও হালকা বাতাস বইছে।  তবে আজকালের মধ্যে দমকা বাতাসের তীব্রতা বেশি হলে আদা-পাকা আমন খেতের ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তিনি।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি  আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ঘূণিঝড় ‘দানা’র প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টা ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টা ভারী ও মাঝারি বৃষ্টিপাতসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, এ বছর ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে কৃষকরা আমন ধানের চাষাবাদ করেছে। ইতোমধ্যে কৃষক ১১৫ হেক্টর জমির আমন ধান ঘরে তুলেছে। ঘূর্ণিঝড়ে দানার প্রভাবে দমকা বাতাসে উপজেলা জুড়ে দুই থেকে তিন হেক্টর জমির ধান হেলে পড়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )