রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানের পূজারী বীরেন্দ্র নাথ বর্মন (দাস) জানান, রাস পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপন উপলক্ষে সাতদিন ব্যাপী ৩১ রাধাগোবিন্দ যুগল ও অষ্টসখী এবং দূর্গাদেবীসহ ৬০ টি দেব-দেবীরর পূজা-অচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন রাসলীলাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে রাসযাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেছি। এই সাতদিন পুলিশের টহল থাকবে এবং পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও অনুষ্ঠানে সব সময় থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে এই সাতদিন শান্তিপূর্ণ ভাবে রাসযাত্রা অনুষ্ঠানে পূজা অচনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে ব্যাপারে আমাদের ফুলবাড়ী থানার পক্ষ থেকে বিশেষ টহল থাকবে বলে জানান ওসি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ী থানা পুলিশ ও গ্রাম পুলিশ সাতদিন ব্যাপী রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানে সার্বক্ষণিক টহল জোড়দার থাকবে। এছাড়া আমাদের বিশেষ নজর অব্যাহত থাকবে।