1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা  দেখতে উৎসুক জনতার ঢল | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা  দেখতে উৎসুক জনতার ঢল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ জন দেখেছেন
কোমলমতি শিক্ষার্থী-তুরুন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। শনিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী  উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের কাশিপুর স্কুল মোড়ে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া হাডুডু (জাতীয়) খেলা অনুষ্ঠিত  হয়েছে।
শনিবার রাত ৮ টায় হাডুডু (কাবাডি) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এক দিকে ছাত্র-যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং অন্য দিকে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলার ঐতিহ্য ধরে রাখার জন্য এ খেলার আয়োজন করেছে স্থানীয় যুব সমাজ। শীতের রাতে অনেক দিন পর জাতীয় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে দূর-দূরান্ত থেকে শতশত উৎসুক জনতার ঢল নামে।
কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হকের সভাপত্বিতে ফাইনাল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কা‌শিপুর ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম‌্যান ম‌নিরুজ্জামান মা‌নিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় সুধিজন।
শীতের রাতে হাডুডু খেলা দেখতে দূর-দূরান্তর থেকে তরুন, যুকক ও শিশু কিশোরসহ শতশত উৎসুক জনতার ঢল নামে।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ শেষে হাডুডু খেলার আয়োজক শামীম হোসেন ও মিলন মিয়া বলেন, আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন হাডুডুসহ বিভিন্ন খেলা ক্রমেই হারিয়ে যাচ্ছে।
এখন আর আগের মত হাডুডু খেলা তেমন চোঁখে পড়েনা। দিন দিন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী জাতীয় এই খেলা‌টিও আজ বিলুপ্তির পথে। যার ফলে ছাত্র-যুবসমাজকে মাদকের দিকে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিশেষ করে তরুণ যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত রাখতে সর্বদা এ খেলার আয়োজন হবে বলে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে  হা-ডু-ডু সহ সকল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই হাডুডু খেলাসহ সকল প্রকার খেলার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, আগের মতো এখন খেলাধূলা না থাকায় আমাদের জাতীয় হাডুডু খেলা এখন বিলুপ্তির পথে। স্মার্ট ফোন আসায় শুধু হাডুডু খেলা নয় অধিকাংশ লেখা এখন আগের মতো হয় না। ফলে ছাত্র-যুবসমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।  মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।
তাদের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি সরকারি ও বেসরকারি ভাবে হাডুডু খেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করলের মাদক থেকে মুক্ত হবে আমাদের যুব সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )