1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে পরীক্ষায় আংশিক ফলাফলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবক | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পরীক্ষায় আংশিক ফলাফলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার আংশিক ফলাফল প্রকাশ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আংশিক ফলাফল প্রকাশ করায় শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের জন্য  একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত ২১ অক্টোবর নির্বাচনী পরীক্ষায়  ৯১ জন শিক্ষার্থী  অংশ গ্রহণ করেছে। নির্বাচনী পরীক্ষা চলতি মাসের ৬ তারিখে শেষ হয়। নির্বাচনী পরীক্ষা নিয়ম অনুযায়ী পরীক্ষার ফলাফল প্রকাশ নভেম্বরের ১৫ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে তাড়াহুড়া করে ২৯ নভেম্বর নির্বাচনী পরীক্ষার আংশিক ফলাফল প্রকাশ হলে। এতে  ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
নির্বাচনী পরীক্ষা অংশ নেয়া শিক্ষার্থী নাজমুল হাসান লিখন, সালমান, মোস্তাফিজুর রহমান, ইয়াছিন ও আরাফাত জানান, আমাদের চলতি মাসের ৬ তারিখে পরীক্ষা শেষ হয়েছে। এতো দিনেও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেনি। শুধু ৬ বিষয়ের ফলাফল করেছে। বাকী ৬ বিষয়ে ফলাফল প্রকাশ না করায় আমরা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।
অভিভাবক মোহাম্মদ আলী ও আব্দুস সাত্তার জানান, পরীক্ষার ফলাফল কি কোন আংশিক হয়। এতো বড় প্রতিষ্ঠানের এরকম ঘটনা হওয়ায় আমরা চিন্তিত। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছি। যাতে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার জানান,  নভেম্বরের ৬ তারিড পরীক্ষা শেষ। সেই দিনেই প্রতিটি শিক্ষককে নোটিশ মাধ্যমে জানানো হয়েছে আগামী ১২ নভেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ণ পুর্বক নম্বরপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে। কিন্ত শিক্ষকরা সব বিষয়ের খাতা/ নম্বর পত্র জমা দেননি। তাই নভেম্বরের ২০ তারিখ আংশিক ভাবে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকগণ আমাকে মৌখিক ভাবে জানালে আমি তাৎক্ষণিক ভাবে বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে  জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ওই প্রতিষ্ঠানে নির্বাচনী পরীক্ষার ফলাফল আংশিক প্রকাশ হওয়ায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )