


উগ্র হিন্দুত্ববাদী স্লোগান জয় শ্রীরাম, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ও ভারতে শত বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তৌহিদী মুসলিম জনতার আয়োজনে ফুলবাড়ী কেন্দ্রীয় জামেমসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোণা মোড়ে এক সমাবেশে অংশ নেন। সমাবেশ বক্তব্য রাখেন সম্মিলিত ইমাম ওলামা পরিষদের উপজেলা শাখার সভাপতি ডাক্তার ইব্রহিম খলিল, ইসলামী যুব আন্দোলন শাখার উপজেলা সভাপতি আব্দুল রহমান। সমাবেশে দোয়া মোনাজাত করেন উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি ক্বারী আফজাল হোসেন।