


দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের মালিক ও সুপারি ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ভবানীপুর নতুন হাট নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানা পুলিশ দুটি ট্রাক আটক করা হয়েছে।
চালক ও হেলপারকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে। পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, যশোর থেকে আশা সুপারি বোঝাই ছোট মিনি ট্রাক (যশোর-ড-১১১২৬২) পার্বতীপুরে আঞ্চলিক মহাসড়কে ভবানীপুর নতুন হাট এলাকায় একটি বড় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৫৫৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক মালিক মো: শফিকুল ইসলাম মারা যান। তার বাড়ী যশোর জেলার কেশবপুর উপজেলার চাষা সন্ন্যাস এলাকার কিসমত আলীর পুত্র।
এতে ছোট মিনি ট্রাক (যশোর-ড-১১১২৬২) চালক শিমুল সরদার (৪০) গুরুতর আহত হন। তাকে, স্থানীয়রা উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত শিমুলের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চকনগর মহল্লার লিয়াকত আলী সরদারের ছেলে।পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকের চালক ও হেলাপার গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। মামলা প্রক্রিধীন রয়েছে।