1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তিস্তার পানিবণ্টনের দাবিতে লাখো মানুষের মশাল প্রজ্বালন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

তিস্তার পানিবণ্টনের দাবিতে লাখো মানুষের মশাল প্রজ্বালন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ জন দেখেছেন
তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় ১১টি পয়েন্টে একযোগে লাখো মানুষ মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীরা “ভারতীয় পানি আগ্রাসন মানি না, মানব না”, “পানির ন্যায্য হিস্যা দিতে হবে”, “তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করো—করতে হবে”-সহ বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তা নদীকে শুকিয়ে ফেলছে, যা পানি আগ্রাসনের শামিল। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায়েরও দাবি জানান তারা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান জানান, বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসে তিস্তার চরে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব বলেন, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বজনমত তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলন চলবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )