1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রমজানকে স্বাগত জানিয়ে খানসামায় জামায়াতে ইসলামীর মিছিল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

রমজানকে স্বাগত জানিয়ে খানসামায় জামায়াতে ইসলামীর মিছিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাকেরহাটে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আতাউর রহমান সরকারের সভাপতিত্বে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে এ মিছিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা।

 

মিছিল শেষে পাকেরহাট শাপলা চত্বরে খানসামা উপজেলা ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান জিহাদী বিন সিরাজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে ওই ক্ষমতা স্বার্থে মধ্যে যেন থাকে। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা যুব বিভাগের সভাপতি আসেদ আলীসহ উপজেলা জামায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির,শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )