1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাদাম ক্ষেতে মিলল গৃহবধূর লাশ স্বামী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বাদাম ক্ষেতে মিলল গৃহবধূর লাশ স্বামী আটক

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে আজ বুধবার সকালে আনোয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহটি গ্রামের জনৈক মোঃ আজিজর রহমানের বাদাম ক্ষেতে পাওয়া যায়।
নিহত আনোয়ারা খাতুন একই গ্রামের একরামুলের স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্বামী একরামুলের সাথে আনোয়ারার কথা কাটাকাটি ও মারামারি হয়। এরপর সন্ধ্যা থেকে আনোয়ারাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে আনোয়ারার স্বামী একরামুল (৪০) নিজেই আজিজর রহমানের বাদাম ক্ষেত থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একরামুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার জানান, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আটক একরামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )