1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে গাজায় মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

হিলিতে গাজায় মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে গাজায় মুসলমানদের উপর ইসরাঈলী গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় হাকিমপুর সরকারি কলেজ থেকে হিলফুল ফুযুল, আত-তাক্বওয়া মাদ্রাসা ও আহলে হদীস আন্দোলন বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন।
পরে চারমাথা মোড়ে এসে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্লে কার্ড, ফেস্টুন হাতে ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা শ্লোগান দেয়, বিশ্ব মুসলিম এক হও, ইসরাঈলীদের রুখে দাও, আমরা সবাই সালাউদ্দিন, মুক্ত হবে ফিলিস্তিন,গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে, গাজায় বর্বরোচিত শিশু হত্যা বিশ্ব নেতা চুপ কেন। সেই সাথে সবাইকে ইসরাইলী পণ্য বয়কট করার আহবান জানান নেতারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মো. আমীর হামজা, জাগরনী গজল পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মো. মুজাহিদ। স্বাগত বক্তব্য রাখেন এ কে এম আলমাস, বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসার পরিচালক ডাঃ আব্দুল মালেক, মাদ্রাসা শিক্ষক কামরুল ইসলাম, আইনুল ইসলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল ইসলাম, মসজিদের ইমাম মোস্তাকিম, তানজিরুল, আশিফ হাসান সহ আরও অনেকে।
এসময় ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে। গাজয় যে ভাবে পাখির মতো মানুষ ও ছোট শিশুকে হত্যা করা হচ্ছে। তারপরও বিশ্ব নেতা এবং আমেরিকা চুপ কেন?
বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানিয়ে নেতারা বলেন, আপনি যদি গাজায় যাওয়ার অনুমতি ও ব্যবস্থা করে দেন, আমরা সেখানে গিয়ে জেহাদ করতে প্রস্তুত আছি।একই সাথে সবাইকে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )