1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দক্ষিণ এশিয়ার বৃহত্তম আম গাছ দেখতে গিয়ে হামলা, নারীসহ ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার বৃহত্তম আম গাছ দেখতে গিয়ে হামলা, নারীসহ ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীস্থ ঐতিহাসিক আমগাছ দেখতে এসে এক পরিবার মারধরের শিকার হয়েছেন। গতকাল ১৯ এপ্রিল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সামান্য ২০ টাকা বেশি চাওয়াকে কেন্দ্র করে নাগরদোলায় চড়তে আসা পরিবারের সদস্যদের উপর হামলা করে নাগরদোলা চালক ও তার সঙ্গীরা।
আহতরা হলেন মোঃ আলী হোসেন (৩৩), তার বোন মোছাঃ অনামিকা (১৯), স্ত্রী মোছাঃ ময়না বেগম (২৩), কলি বেগম (৪৫), সনিয়া (২৬), মোঃ মান্নান (২৮), মোঃ রাহুল (১৯) এবং মোঃ সাব্বির (২২)। এদের মধ্যে সাব্বির হোসেনের মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে এবং সনিয়ার হাত ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগে মোঃ আলী হোসেন জানান, দুপুরে পরিবারের আট সদস্যকে নিয়ে হরিণমারীর আমগাছ দেখতে যান। আমগাছ দেখা শেষে তারা স্থানীয় এক নাগরদোলায় চড়েন। দশ পাক ঘোরার পর নাগরদোলা চালক মোঃ সাইদুল মোল্লা (৩৫) নির্ধারিত ৮০ টাকার ভাড়া স্থলে ১০০ টাকা দাবি করেন। এর প্রতিবাদ করলে সাইদুল লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরিবারের সদস্যরা আলী হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে সাইদুল ও অজ্ঞাত পরিচয় ২৫-৩০ বছর বয়সী আরও ৭-৮ জন তাদের উপর হামলা করে।
আলী হোসেন আরো বলেন, হামলাকারীরা তার বোন জামাই সাব্বিরের প্যান্টের পকেট থেকে ৭,৫০০ টাকা, বোন অনামিকার গলা থেকে চার আনা ওজনের স্বর্ণের চেইন ও পাঁচ আনা ওজনের কানের দুল, স্ত্রী ময়না বেগমের কান থেকে চার আনা ওজনের স্বর্ণের দুল এবং ভাগ্নে রাহুলের পকেট থেকে ৩,২০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও তার নিজস্ব পাগলু গাড়ির হেডলাইট ভেঙে ১৫০০ টাকার ক্ষতি করা হয়েছে বলে তিনি জানান।
 তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এদিকে, এই ঘটনার পর দর্শনার্থীরা ঐতিহাসিক আমগাছ দেখা বয়কটের ডাক দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গাছ মালিকের স্বেচ্ছাচারিতা ও তাদের লোকজনের দুর্ব্যবহার দীর্ঘদিনের।
অন্যদিকে, একই এলাকার আমজানখোর ইউনিয়ন পরিষদের স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আমগাছ এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও গেট পাসের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে সরকারি রাজস্ব আদায়ের জন্য একটি নীতিমালা করা জরুরি।
 তিনি অভিযোগ করেন, গাছের মালিক ও তাদের মদদে স্থানীয় কিছু চাঁদাবাজ প্রায়ই দর্শনার্থীদের মোবাইল ও টাকা ছিনতাই করে, নারীদের উত্ত্যক্ত করে এবং ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিক্রি ও দালালদের দৌরাত্ম্য চলে। বছরে প্রায় দশ-বারো লাখ দর্শনার্থী এই গাছ দেখতে আসেন এবং টিকিট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। সরকারি নীতিমালা প্রণয়ন করা হলে একদিকে যেমন রাজস্ব আদায় সম্ভব হবে, তেমনি দর্শনার্থীদের নিরাপত্তাও নিশ্চিত হবে।
বালিয়াডাঙ্গী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত সরকার বলেন, আমাদের কাছে  কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা
পলাশ কুমার দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় এমন একটি দর্শনীয় স্থানে এই ঘটনাটি খুব নিন্দনীয়। এর বিরুদ্ধে আমরা শতভাগ ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )