1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে নিধন পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস চাষীর | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে নিধন পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস চাষীর

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন
পঞ্চগড়ে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস চাষী আসাদুজ্জামান আপেল। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকার।
ক্ষতিগ্রস্ত মৎস চাষী ও স্থানীয়রা জানায়, আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে এক একর ২৩ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছ চাষি আসাদুজ্জামান আপেলও পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মৎস চাষী আসাদুজ্জামান আপেল বলেন, কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছিলাম। প্রতিহিংসামূলক কেউ জঘন্য এই কাজ করেছেন। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ওই মৎস্য চাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )