


কুড়িগ্রামের রৌমারীতে ৪৬ বোতল ভারতীয় মদসহ ওবায়দুল ইসলাম (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি ওবায়দুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মিজাল মিয়ার ছেলে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপেজলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতবাড়ি থেকে ৪৬ বোতল ভারতীয় মদসহ ওবায়দুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
ওসি আরও বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।