1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১৪৬ রানের জয়ের দিনে বাংলাদেশের যত রেকর্ড | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

১৪৬ রানের জয়ের দিনে বাংলাদেশের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে। বড় রানের চাপেই যেন শেষ হয়ে যায় লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও গড়েছে জুনিয়র টাইগাররা।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে ৩৩৬ রান দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর চেয়ে বেশি রান করতে পেরেছে কেবল একবারই। সেটা ২০১৯ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই। সেবার ৩৪০ রান করেছিল টাইগার যুবারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )