1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন

‘ভোলেবাবা পার রপেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ওড়িশার তালসারির সমুদ্রে ডুবে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। স্বামীর মৃত্যুতে যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। স্বামীর শেষকৃত্যে কুর্তা-জিন্স পরা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখের ছবি সব কিছু নিয়েই গত কয়েক দিন ধরে চলেছে জলঘোলা।

এবার কটাক্ষকারীদের জবাব দিয়েছেন তিনি। বর্তমানে নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। ট্রোলারদের করা ‘অ্যাটেনশন সিকিং’ মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, নেতিবাচক মানুষের চেয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের গুরুত্বই তার কাছে বেশি।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সব পরিস্থিতির মধ্যে থেকেই ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। যখনই এমন কোনো পরিস্থিতি এসেছে, হয়তো পাঁচজন নেতিবাচক কথা বলেছেন, কিন্তু ৫০ জন পাশে থেকেছেন এবং ভালো কথা বলেছেন। আমার ওই পাঁচজনকে গুরুত্ব না দিলেও চলবে। মূলত যে ৫০ জন পাশে থেকেছেন, তারাই কিন্তু আমাদের হয়ে আসল লড়াইগুলো করেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে অনেকেই বাজে কথা বলে কারণ তারা অন্যের মনোযোগ বা অ্যাটেনশন চায়। এদেরকে গুরুত্ব না দেওয়াই সবচেয়ে ভালো উত্তর হতে পারে। যেমন চারপাশে থাকা আপনজনদের সঙ্গে আমরা কষ্ট ভাগ করে মন হালকা করি, তেমনই সোশ্যাল মিডিয়ার পজিটিভিটিকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। যারা আপনার জন্য লড়াই করছে, তারাই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য। কেন আমি নেতিবাচক কথাকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেব?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )