1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া উপজেলার মেকুরটারী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন বিপ্লব মিয়া। এ সময় হঠাৎ একটি বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )