1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে পেয়েছে’ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে পেয়েছে’

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে পেয়েছে’—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, বিগত সরকারের সময় করা বিভিন্ন উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায়। অধিকাংশ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষকে চলাচলে অনেক কষ্ট পোহাতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )