1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

গাইবান্ধায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন 

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর  এসবের আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে পুলিশ সুপারের কার্যালয় সামন হয়ে আবার প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল এবং পদ্ধতি সম্পর্কে দোখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ এবং সহকারী প্রকৌশলী আবু শহীদ মো আরেফ বিল্লাহ ডাকুয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজ শিক্ষার্থীরা।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল বার্তা সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি, রোগের ঝুঁকি কমাই এবং সুস্থ জীবন নিশ্চিত করি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। জীবাণুমুক্ত ও সুস্থ জীবন গড়তে হাত ধোয়ার অভ্যাসের বিকল্প নেই। বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষায় সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )