1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সারা দেশের ন্যায় গঙ্গাচড়াতেও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সারা দেশের ন্যায় গঙ্গাচড়াতেও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ জন দেখেছেন
সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়াতেও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ -এর সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
 ২৮ অক্টোবর (বুধবার ) সকালে ” হাত ধোঁয়ার নায়ক হন/ Be  A Hand Washing  Hero.  ” প্রতিপাদ্যে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি অফিসার মো: রুবেল হুসেন,গঙ্গাচড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু মো: আলেমুল বাশার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মো: মাহফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী জয়া সান্যাল,সমবায় অফিসার মো: আবতাবুজ্জামান চয়ন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদুর রহমান, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো: হাসানুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা : মৌসুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব হাত ধোঁয়া দিবস শুধু নামে মাত্র পালনের বিষয় নয়।রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সম্মত জীবন যাপনে খাওয়ার আগে,পায়খানার পরে নিয়মানুযায়ী হাত ধোঁয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র  নিয়ম মেনে হাত ধোঁয়ার মাধ্যমে ৮০℅ সুস্থ্য জীবন যাপন করা যায়। পরবর্তীতে উপস্থিত সকলকে হাত ধোঁয়ার নিয়ম ও উপকারীতা সম্পর্কে পরিবার ও প্রতিবেশী , শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিকভাবে সকলকে সচেতন করার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )