1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে সার ডিলার নিয়োগে ইউএনও অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে সার ডিলার নিয়োগে ইউএনও অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী জেলা উপজেলার প্রতিটি  ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে নিজের খেয়ালখুশি মত আর্থিক সুবিধা নিয়ে সার ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মী ।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

এসময়ে বক্তারা অভিযোগ করেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। এতে করে কৃষক ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। উপজেলার ৯ ইউনিয়নের ৮১ টি ওয়ার্ড  থেকে মোট ২৭ জনকে সুপারিশ করা হয়েছে। সেখানে কোনো ধরনের যোগ্যতা যাচাই-বাছাই করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের সুপারিশ করে পাঠিয়েছে। সেখানে প্রকৃত ব্যবসায়ী ও বিএনপির প্রকৃত নেতাদেরও বাদ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করার পরে তিনি স্বৈরাচারী আচরণ শুরু করেছেন। তিনি সার ডিলার নিয়োগে আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ ও দোসর জাতীয় পার্টির লোকজনকে সুপারিশ করেছেন। শুধু ডিলার নিয়োগ নয় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলি কার্ডে কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম করেছেন। সেখানে তিনি নিজের পছন্দমতো মানুষকে নিয়োগ দিয়েছেন।

যেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে রাখা হয়নি যদিও অনেক বিএনপির যোগ্য প্রার্থী ছিল। যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল ইউএনও তাদের নিয়োগ দিয়েছে। এই কর্মকর্তার কারণে প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট হচ্ছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করার কথা ছিল কিন্তু তারা ভুল করে এমপির বিরুদ্ধে করেছে। তাদের উদ্দেশ্য ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করতে যা যা করা দরকার এই নির্বাহী কর্মকর্তা তাই করছেন। তিনি যদি দায়িত্বে থাকেন তাহলে স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষতির মুখে পড়বেন।

বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম অভিযোগ করেন , আমি একজন বিএনপির প্রবীণ নেতা আমার সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। ইউএনও তার নিজের মতো করে লোকজনকে সুপারিশ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সেইসঙ্গে সরকারের কাছে অনুরোধ জানাই এটির সুষ্ঠু তদন্ত করা হোক। সেখানে প্রধানমন্ত্রী চাচ্ছে দেশকে সুন্দর করে সাজাতে, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের মন মতো এসব কাজ করছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের কোনোভাবে মূল্যায়ন করে না। তার এমন আচরণের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

পুটিমারি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমান বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। কিছুদিন আগে সার ডিলার নিয়োগ হয়েছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে। ইউএনও আর্থিক সুবিধা নিয়ে সার ডিলার সুপারিশ করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি বিষয়টি তদন্ত করার জন্য।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, আমরা যে তালিকা পাঠিয়েছি, সেটা উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সম্মিলিতভাবে পাঠিয়েছি। যদি কোনো অভিযোগ থাকে সেটা খতিয়ে দেখা হবে, এছাড়া কেউ আর্থিক লেনদেনের অভিযোগ করলে সেটি প্রমাণ করার দায়িত্ব তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )