1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনে জমির মালিককে অর্থদণ্ড  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনে জমির মালিককে অর্থদণ্ড 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. মতিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্ত মো. মতিউল ইসলাম রংপুর সদর উপজেলার উত্তর খলেয়া হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, “কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ মাটি উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )