1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‎বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‎ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

‎বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‎

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, বিরামপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল।
‎
‎এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
‎
‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।
‎
‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )