1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৮ লাখ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

পীরগঞ্জে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৮ লাখ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জে উপজেলায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা দুটি হলো ফারুক মিয়ার ইটভাটা (এফএমএফ) এবং মোয়াজ্জেম হোসেনের (এম ইউ এন)।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর জানান, পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ আইন অমান্য করে কয়লার পরিবর্তে অবৈধভাবে লাকড়ি পোড়ানো হচ্ছিল এবং তাদের প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র ছিল না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানকালে কাঠ পোড়ানো এবং প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট এবং পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ইটভাটা দুটির স্থাপনা ভেঙে ফেলা হয় এবং মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এদিকে স্থানীয় একাধিক সূত্রে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে এই অবৈধ ইটভাটাগুলো চালিয়ে আসছিল মালিকপক্ষ। স্থানীয় সচেতন মহল এই অনিয়মের সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )