1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে বই উপহার দিল ছাত্রদল | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

তারাগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে বই উপহার দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী শাহরিয়ারকে বই উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তারাগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে শাহরিয়ারের হাতে বই তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাহরিয়ার বড়গোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি তারাগঞ্জ ও/এ সরকারি কলেজে অধ্যয়নরত।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল, তাঁতীদলের আহ্বায়ক নুরুন্নবী বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হাসান খান ও আল আমিন আকাশ, কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেন বাবু, সয়ার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কেরামত পাটোয়ারী এবং সয়ার ইউনিয়ন বিএনপি নেতা স্বপন পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহযোগিতা প্রদান করা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )