1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নাদিম নিহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

গঙ্গাচড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নাদিম নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নাদিম মাহমুদ (১৮) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে রংপুরগামী সড়কের নবনীদাস সরকারি কলেজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বুড়িরহাট হয়ে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অবস্থিত তাঁদের মালিকানাধীন লাইভ বেকারি থেকে দুপুরের খাবার নিয়ে চাচা মো. ছালেক মিয়ার কাছে যাচ্ছিলেন। পথে নবনীদাস এলাকায় গঙ্গাচড়া সরকারি কলেজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নাহিদের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় । স্থানীয়রা তাঁকেঘটনাস্থ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাঁর চাচা ছালেকসহ স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে ও মোটরসাইকেলটি শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি চাচা ছালেকের হেফাজতে রয়েছে। এঘটনায় মৃত নাদিমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )