1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে ফিরদেখার সাহিত্য উৎসবে কবি-সাহিত্যিকদের মিলনমেলা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রংপুরে ফিরদেখার সাহিত্য উৎসবে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ উৎসবের উদ্বোধন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।

কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক অতিরিক্ত সচিব কবি কালী রঞ্জন বর্মন এবং উৎসবের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।

উদ্বোধনী পর্ব শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজের অন্নদামোহন মিলনায়তনে সাহিত্য উৎসবের বিষয়ভিত্তিক বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন গুণি কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক ও সম্পাদকগণ অংশ নেন।

ফিরেদেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে এবং ফারহানা হাসান বীথির সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আলাউদ্দীন মিঞা, আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আব্দুর রাজ্জাক, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক দিলারা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিরেদেখার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।

উৎসবে ফিরেদেখার বিশেষ প্রকাশনা ‘নগর ভাবনা: রংপুর’ গ্রন্থের আবরণ উন্মোচন করা হয়। নতুন এ প্রকাশনা নিয়ে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ ও তিস্তা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহমুদ ইসলাম সেলিম।

তৃতীয় পর্বে ‘লিটলম্যাগ, সাহিত্যপত্র ও ওয়েবম্যাগ: কেমন হতে পারে সহাবস্থান’ শীর্ষক সেমিনারে আরিফুল ইসলামের সভাপতিত্বে ও আফরোজা রিকার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মননরেখা সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোক সম্পাদক অনীকেত শামীম, জলধি সম্পাদক নাহিদা আশরাফি, কবি ও যদিও উত্তরমেঘ সম্পাদক জিললুর রহমান, হারপুন সম্পাদক দিপংকর মারডুক এবং কবি ও লেখক নাফিউল হক নাফিউ।

‘কথাসাহিত্যে লেখকের দায়’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ড. দীপু মাহমুদ। কারমাইকেল কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাদী মো. সাজ্জাদ কায়সারের সভাপতিত্বে ও সম্পাদক মাহফুজ ফারুকের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, সাদিয়া সুলতানা, নার্গিস আখতার বানু ঝর্না, রাজিক হাসান, কবি ও কথাসাহিত্যিক আদিল ফকির, এম রহমান সাগর এবং আনিফ রুবেদ।

দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্বে মননপাঠ ও কবিতা পাঠে দেশের আট বিভাগের দেড় শতাধিক কবি-সাহিত্যিক ও লেখক অংশ নেন। এসব পর্বে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অর্ণব আশিক, প্রফেসর খৈয়াম কাদের, শিবলী মোকতাদির, হাসনাত আমজাদ, বাবুল আনোয়ার।

এছাড়া বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন আনিসুল হক, লতিফ জোয়ার্দার, সোহেল মল্লিক, নজরুল মৃধা, তাহমিনা শিল্পী, গোলাম মুসতাফা আনসারী, আফরোজা রিকা, জাকির সোহান, দৃষ্টি নূত, মো. জাহিদুর রহমান, শহীদুল ইসলাম, সৌহার্দ সিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )