1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯ জন দেখেছেন
‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । পরে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে  মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্যসচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, সমবায় শুধু নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যম নয়, এটি অন্যের ভাগ্য পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায় সমিতির মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অন্যের আয়ের সুযোগ তৈরি করতে হবে।
একা যে কাজ কঠিন, সম্মিলিত উদ্যোগে তা সহজেই বাস্তবায়ন সম্ভব। তাই সঞ্চয়, সততা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায়কে এগিয়ে নিতে হবে। সমবায়ের শক্তি একজনের মধ্যে নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে। সমবায় আন্দোলন শক্তিশালী হলে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )