রবিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মৃত হরে কান্ত বর্মনের মেয়ে কাকলী রানী (৩৭), পূর্ব কুটিচন্দ্রখানা বৈরাগীটারী গ্রামের জয়ন্ত কুমার মহন্তের ছেলে জয়দেব কুমার মহন্ত (২৫), মধ্য কুটিচন্দ্রখানা বটতলা গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের আজগার আলীর ছেলে মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।