1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমার-ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ডোমার-ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।নেটজ বাংলাদেশ ও বিএমজেডের আর্থিক সহায়তায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)বিকেলে ডোমার উপজেলার পাঙ্গা মটুক পুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান,ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন,সহকারী শিক্ষক শফিউল ইসলাম,প্রশিদ্ধা রায়,হরিদাস রায়,বিমলা রানী বসাক,আব্দুস সালাম, ভুষেন রায়,তইবুল ইসলাম।
এতে বিচারক হিসেবে ছিলেন,সহকারী শিক্ষক জসিয়ার রহমান,সুবাস চন্দ্র রায়,তহমিনা আক্তার।অনুষ্ঠান পরিচালনা করেন, একই বিদ্যালয়ের সভাপতি  আশরাফুল আলম।
“আইন নয়,কেবল সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষার বিস্তারই নারী সহিংসতা রোধের একমাত্র কার্যকর উপায়” উক্ত বিষয়ে বিতর্ক প্রতিযোগীতার পক্ষে অংশ গ্রহন করেন ৯ম শ্রেণির আঞ্জুমা আক্তার আরজু,সালমা আক্তার,শারমিন আক্তার। বিপক্ষ দলে অংশ নেন সিনহা আক্তার,তাবাসসুম ও রুবাইয়া আক্তার।বিতর্কে পক্ষ দল বিজয়ী হন।
রচনার বিষয় ছিলো-৬ষ্ট শ্রেণির জন্য ডিজিটাল বাংলাদেশ, ৭ম শ্রেণির জন্য বৃক্ষরোপণ অভিযান ও তার প্রয়োজনীতা, ৮ম শ্রেণির জন্য প্লাস্টিক দুষণ ও তার প্রতিকার, ৯ম শ্রেণির জন্য সাইবার নিরাপত্তা ও আমাদের করণীয়,১০ম শ্রেণি জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় মানব ভবিষ্যৎ।
অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও পল্লীশ্রীর অগ্রযাত্রা প্রকল্পের এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দিকা আশা উপস্থিত ছিলেন।এর আগে গত বুধবার রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )