1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে জাপা নেতার বিরুদ্ধে জমি জবর দখল ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে জাপা নেতার বিরুদ্ধে জমি জবর দখল ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জে নীলফামারী জেলা জাতীয় পার্টি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের বিরুদ্ধে জোর পূর্বক জমি জবর দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর )দুপুরে ক্রাইম রিপোর্টর্স এসোসিয়েশনে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মৃত্যু আবুজার রহমানের ছেলে মোঃ রিপন মিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম সহ তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা সহ জমি জবর দখলের নানান ধরনের অভিযোগ তুলে ধরেন।
রিপন মিয়া অভিযোগ করে বলেন রশিদুল ইসলামের সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল, সেই সুবাদে আমার নিকট হইতে ২৪ লক্ষ টাকা ধার নেন পরবর্তীতে টাকা ফেরত দিতে নানান টালবাহানা করে একপর্যায়ে ২০২২ সালের ২১ শে এপ্রিল আমাকে ২৪ লক্ষ টাকার সোনালী ব্যাংকের একটি চেক প্রদান করেন। আমি উক্ত চেক ১৭ জুলাই টাকা উত্তলন করতে গেলে ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় কতৃপক্ষ ডিজাইনার স্লিপ প্রদান করেন।
পরবর্তীতে আইনের আশ্রয় গ্রহণ করি। পাশাপাশি তার ছেলের নির্বাচন কে কেন্দ্র করে আমার নিকট ৯ শতাংশ জমি বিক্রি করে ২০ লক্ষ টাকা গ্রহন করেন আমাকে জমির সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেন কিন্তু ভুল বুঝাবুঝির এক পর্যায়ে তার লোকজন দ্বারা আমার ঐ জমি জবর দখল সহ মারডাং করেন। আমি নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার সহ আইনগত সহযোগিতার আশা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )