বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর ভাঙার পাঁচটি মেশিন জব্দ ও পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ৪০০ সিএফটি পাথরসহ আটক করা হয়।
জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর মজুতের সাতটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এ ছাড়া পাথর ভাঙার কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।