1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ডিমলায় যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে যুবদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও তা অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত গত ২৩ অক্টোবরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে নতুন করে দুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।এ ধরনের সিদ্ধান্ত সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দলের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সংশ্লিষ্ট দলীয় কেন্দ্রীয় নেতাদের দ্রুত এই দাবি বিবেচনার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )