1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পীরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নজরুল  ও মিলন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালিটি পীরগঞ্জের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।  এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )