1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।

বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ (চোদ্দ) জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা ও গুরুত্বর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে না এমন ২ (দুই) জনকে ৩ লাখ করে মোট ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )