1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
‘মাদক ও জুয়া বর্জন করি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহেশাইল বাজারের এস এম এডুকেয়ার একাডেমি মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ নম্বর নাফানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ও বর্ষা গ্রামের মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন। এতে সভাপতিত্ব করেন আ.ন.ম. জাহুরী (মানিক)।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে যুবসমাজকে মাদক ও জুয়ার ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার দায়িত্বে থাকা এসআই মহুবার রহমান, ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, ওই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, আব্দুল বাতেন, শ্যামল, সোহাগ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস মেম্বার, নবাব আলী মেম্বার, জালাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুবসমাজকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )