


দিনাজপুরের নবাবগ০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন সেবা। দীর্ঘদিনের অপেক্ষার পর শনিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে সিজারিয়ান অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি। উদ্বোধনের দিনেই সফলভাবে দুটি সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশন পরিচালনা করেন গাইনী ও অবস্ বিভাগের চিকিৎসক ডাঃ মোছাঃ রোখসানা পারভীন মনি এবং সহকারী অধ্যাপক (এনেস্থিসিয়া) ডাঃ মোঃ আদনান আরাফাত। ,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আমরা সবসময় প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির সর্বোচ্চ চেষ্টা করা হয়। তবে প্রসূতির শারীরিক জটিলতা দেখা দিলে অনেক সময় সিজারিয়ান অপারেশন ছাড়া উপায় থাকে না। আগে এ ধরনের রোগীকে জেলা শহরে পাঠাতে হতো। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারিয়ান সেবা চালু হওয়ায় স্থানীয় প্রসূতি মায়েরা সহজেই এ সেবা পাবেন।
এর মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি এই স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার জন্য মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং দিনাজপুরের সিভিল সার্জনের প্রতি কৃতজ্ঞতা জানান ।
”উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নিলয়, এমওডিসি ডাঃ ইয়াবিদ আল শাফায়াত, ডাঃ সাব্বির হোসেন, ডাঃ লিমা আক্তার, ডাঃ তন্দ্রাসহ চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।