1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মক্কা-মদিনায় হামলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মক্কা-মদিনায় হামলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১২ জন দেখেছেন
পবিত্র হারামাইন ও শরিফাইন (মক্কা ও মদিনায়) হুতিদের আক্রমন ও আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিকেলে বিরামপুরসহ চার উপজেলার আহলে হাদীস নেতৃবৃন্দ মানবন্ধন করেছে।
মক্কা মদিনার নিরাপত্তার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বান আহলে হাদীস বিরামপুর উপজেলা শাখার আয়োজনে বাদ আসর শহরের চাঁদপুরে মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি একেএম আলী রেজা বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, বিরামপুর উপজেলা সেক্রেটারী জাহিনুর ইসলাম, উপজেলা শুব্বান সভাপতি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার মাওলানা আব্দুল খালেক, হাকিমপুর উপজেলা সভাপতি মোফাজ্জল হোসেন, ফুলবাড়ি উপজেলার মাওলানা নাসিম আনসারী প্রমূখ।
বক্তারা বলেন, হুতি একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তারা জালিম ও বিশৃঙ্খলাকারী দল হিসাবে অস্থিরতা সৃষ্টি করে আসছে। যারা ইরানের শিয়া পথভ্রষ্টদের মদদে পবিত্র মক্কা ও মদিনায় বোমা হামলার মতো ন্যাক্কার জনক কাজ করছে। মানববন্ধন থেকে হুতিদের কর্মকার্তার বিষয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )