বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
শিশুটির চাচা মেহেদী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মীর মুক্ত বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় বারান্দায় রাখা টেবিল ফ্যানের তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব।