1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

হিলিতে ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে তিনদিন ব্যাপী (২৫-২৭ মে) “ভূমি মেলা-২০২৫” উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে ভূমি মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জানা গেছে, হাকিমপুর উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমিসংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমিসেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।
র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মো. মাহফুজ আলম, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ সহ আরও অনেক।
আলোচনা সভায় ইউএনও অমিত রায় বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। আজকের মেলার এটিই প্রতিপাদ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।
সবশেষে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান ও নবায়নকৃতদের মাঝে ডিসিআর প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )