1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে ২০২৪-২৫ অর্থ বছরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হিলিতে ২০২৪-২৫ অর্থ বছরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদের হল রুমে মনোরম পরিবেশে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ সহ আরও অনেকে।

এসময় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নারী ও পুরুষ কৃষকরা বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম জানান, পার্টনার প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস, এটি মূলত প্রকল্পভুক্ত প্রোগ্রাম।কৃষকদের মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন ও উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন ও প্রকল্পভুক্ত নন এমন কৃষকদেরকে প্রকল্পের কাজ সম্পর্কে অবহিতকরণের কাজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )