1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

হিলিতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫ -২৬ মৌসুমে রোপা আমন (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্ভোধন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে এসব বীজ ও সার বিতরণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় তিন ইউনিয়ন ও পৌরসভার ২৪০০ কৃষকদের মাঝে ১০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শফিউল ইসলাম, কৃষি সম্পাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মেজবাউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )