1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আধুনিক জ্ঞানকেন্দ্রের পথে খানসামা: পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

আধুনিক জ্ঞানকেন্দ্রের পথে খানসামা: পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

দেশব্যাপী জ্ঞান বিস্তার ও পাঠচর্চা বিকাশে একযোগে দেশের ৪৩টি উপজেলার ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি এই কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

খানসামা উপজেলায় নির্মিতব্য এই পাবলিক লাইব্রেরিটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি জ্ঞানকেন্দ্র হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও কামরুজ্জামান সরকার।

তিনি বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পাঠাগার অপরিহার্য। এই লাইব্রেরি ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক ও সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। এটি আমাদের তরুণ প্রজন্মকে বইয়ের আলোর পথে নিয়ে যাবে।”

 

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, খানসামা উপজেলায় এই লাইব্রেরি নির্মাণ হলে শিক্ষানুরাগী ও পাঠপ্রিয় মানুষের সংখ্যা বাড়বে এবং তরুণ প্রজন্মের মাঝে চিন্তার জগতে এক নবদিগন্তের সূচনা হবে।

তারা আরও বলেন, “এই ধরনের একটি জ্ঞানকেন্দ্র শুধু খানসামার নয়, আশপাশের এলাকাগুলোরও মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, গত বছরের (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের পূর্ব মুহূর্তে খানসামা উপজেলায় একটি আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণে ৫০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ ঘোষণা করেন অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারই ধারাবাহিকতায় আজকে এই পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )